এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

    সাইফুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
    সাইফুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

    সাইফুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

    দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে খালেদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শনিবার জোহানেসবার্গ শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত খালেদের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা যায়, তিনি তার মামা এডভোকেট আফরোজ উদ্দিনের মালিকানাধীন একটি ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলেন। প্রতিদিনের মতো আজও দোকানে করতে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

    গুলিবিদ্ধ অবস্থায় খালেদকে দ্রুত উদ্ধার করে জোহানেসবার্গের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

    খালেদ জোহানেসবার্গে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…