এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    শিশু আয়ানের মৃত্যু: ২ বছর পর ৩ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    শিশু আয়ানের মৃত্যু: ২ বছর পর ৩ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
    আয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

    দীর্ঘ ২ বছর অপেক্ষার পর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশের পক্ষ থেকে জজ কোর্টে এ চার্জশিট জমা দেওয়া হয়। 

    চার্জশিটে বলা হয়েছে, অতিরিক্ত মাত্রায় চেতনানাশক প্রয়োগ এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের গুরুতর গাফিলতির কারণেই শিশু আয়ান আহমেদের অকাল মৃত্যু হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন চিকিৎসককে অভিযুক্ত করা হয়েছে।

    চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—

    ১) ডা. তাসনুবা মেহজাবিন

    ২) ডা. সাঈদ সাব্বির আহমেদ

    ৩) ডা. নাজিম উদ্দিন

    মামলার বাদী ও নিহত আয়ান আহমেদের বাবা মো. শামীম আহমেদ জানান, পুলিশের দাখিল করা চার্জশিট আনুষ্ঠানিকভাবে আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর হলেও তদন্তে সত্য উদঘাটিত হওয়ায় তিনি ন্যায়বিচারের বিষয়ে আশাবাদী।

    এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মামলাটি গুরুত্বের সঙ্গে অনুসরণ করার আহ্বান জানান।

    উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল আয়ান। গত ৩১ ডিসেম্বর তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অভিভাবকদের অনুমতি ছাড়াই খৎনা করানো হয়ে বলে অভিযোগ করেন তার বাবা শামীম আহমেদ।

    শিশু আয়ানের বাবা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে। সাত দিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর গত রোববার মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…