এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে: ফারজানা শারমিন পুতুল

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

    বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে: ফারজানা শারমিন পুতুল

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

    নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, কেবল রাস্তা নির্মাণ করেই একটি জনপদের উন্নয়ন সম্ভব নয়। রাস্তার ওপর দিয়ে চলা কোনো সন্তান যদি সম্পদে পরিণত না হয়, তাহলে প্রকৃত উন্নয়ন হয় না। বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফারজানা শারমিন পুতুল বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি যদি ছোট হয়, স্বপ্ন যদি ছোট হয়, তাহলে মানুষ আমাদের ঠকাবেই। কেবল অবকাঠামোগত উন্নয়নে আমরা সন্তুষ্ট থাকতে চাই না। আমরা ঘরে ঘরে সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করতে চাই।”

    তিনি আরও বলেন, “আমরা মা-বোনদের যথাযথ সম্মান নিশ্চিত করতে চাই। কৃষকদের মর্যাদা দিতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য লালপুর-বাগাতিপাড়ায় এমন একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে তারা শিক্ষা গ্রহণ করে দেশের ও এলাকার সম্পদ হিসেবে গড়ে উঠবে, বোঝা হিসেবে নয়।”

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “অন্যান্য প্রার্থীদের স্বাগত জানাই। নির্বাচন একটি প্রতিযোগিতার মাঠ। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে ফাউল করলে মাঠের বাইরে চলে যেতে হবে। ফাউল করা বন্ধ করুন।”

    জনসভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ উদ্দিন, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক হজরত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…