এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিংড়ায় বালির ট্রলির চাপায় হেলপার নিহত

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

    সিংড়ায় বালির ট্রলির চাপায় হেলপার নিহত

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

    নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালিবাহী ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে জিসান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সূর্যপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত জিসান উপজেলার কালিগঞ্জ গ্রামের ইসরাফিলের ছেলে। সে ওই গ্রামে নানার বাড়িতে থাকত এবং একটি বালিবাহী ট্রলির হেলপার হিসেবে কাজ করত।

    স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও চালক ফারুক বালি বোঝাই করে ট্রলি নিয়ে সূর্যপুর এলাকায় যাচ্ছিলেন। সেখানে রাস্তা নিচু হওয়ায় ট্রলির চাকা ঠেকাতে ইট দেওয়ার জন্য চালক জিসানকে নামতে বলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি জিসানের শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…