চা শ্রমিকদের সন্তানেরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এ আশ্বাস দেন।
জামায়াত আমির বলেন, তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করে। তাদের সন্তানেরা শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত। যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাড়ভাঙ্গা মানুষগুলো। চা বাগানের আধুনিকায়ন ও প্রযুক্তি সমৃদ্ধ করবো। সেই মানুষগুলারও জীবনমানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না।
বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না জানিয়ে তিনি আরও বলেন, এ দেশে চারটা ধর্মের মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে কারও ওপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম। কোনো ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না।
এইচএ