এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

    মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

    নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি চৌধুরী (১৭) ও আতিক চৌধুরী (১৫) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

    নিহতরা উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের বাসিন্দা। রাফি হালিম চৌধুরীর ছেলে এবং আতিক মান্নান চৌধুরীর ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দুজন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে সাপাহার উপজেলায় ঘুরতে যান। বিকেলে বাড়ি ফেরার পথে সাপাহার গোডাউনপাড়া এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আতিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

    রাফি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আতিক পত্নীতলা উপজেলার মধইল আল ইনসাফ ইসলামী একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    সন্তানদের হারিয়ে পরিবার দুটি শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছে।

    খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…