এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মানিকগঞ্জে পাঁচ এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

    মানিকগঞ্জে পাঁচ এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

    মানিকগঞ্জ-৩ আসনে একটি বিশেষ রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন, পুলিশের হয়রানি এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পাঁচজন সংসদ সদস্য প্রার্থী।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির প্রার্থী আবুল বাশার বাদশা, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস এবং বাংলাদেশ জাসদের প্রার্থী মো. সাহজাহান আলী।

    প্রার্থীরা অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার সমর্থকেরা নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও দাবি করেন তারা।

    তারা বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…