এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

    নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

    নোয়াখালীর সুবর্ণচরে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবতীকে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগে মো. ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে একই রাতে চরজব্বার থানা পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তার ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যার ছেলে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, পরিবারের সদস্যরা ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে তাকে জিজ্ঞাসা করা হয়। তখন সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ওই যুবতীকে ফুসলিয়ে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি গর্ভবতী হয়ে পড়েন।

    ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় তাদের বাড়িতে আসতেন। সম্প্রতি তিনি ভোট চাইতে এসেছিলেন বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

    এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা জানান, অভিযুক্ত ব্যক্তি দলটির সঙ্গে সম্পৃক্ত বলে তাদের জানা নেই। তিনি বলেন, “অপরাধী যেই হোক, তার শাস্তি হওয়া উচিত।”

    চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…