এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

    মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

    মুন্সিগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

    আহতদের মধ্যে লিজন (৩০) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ জালাল সরকার (৬৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ও বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক এবং মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান অভিযোগ করেন, প্রথমে নোয়াদ্দা গ্রামে প্রচারণা চালিয়ে মুন্সীকান্দি গ্রামে ভোট চাইতে গেলে ধানের শীষের সমর্থকরা হামলা চালায়।

    অন্যদিকে বিএনপি সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী বলেন, তিনি ঢাকায় ছিলেন। মুন্সীকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ভাইকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

    মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর করিম জানান, ককটেলে আহত লিজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং জালালকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে।

    সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্বের আধিপত্য নিয়ে বিরোধের জেরে নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…