রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রংপুর কোতোয়ালি থানার এফআইআর নং-০৭, ১৭ নভেম্বর ২০২৫, জিআর নং-১০৮/২৫ অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ৬(২) (ই)/৮/৯(৩১)/১০/১২ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে রংপুর জেলহাজতে পাঠানো হবে।
এসআর