এইমাত্র
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার বক্তব্যে বিএনপি প্রার্থীকে সতর্ক করল ইসি

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

    ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার বক্তব্যে বিএনপি প্রার্থীকে সতর্ক করল ইসি

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

    চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের জন্য বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে শোকজ নোটিশ পাওয়ার ২৫ দিনের মাথায় একই ধরনের অভিযোগে তাঁকে এই সতর্কবার্তা দেওয়া হলো।

    গত শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ সতর্কতার বিষয়টি জানানো হয়। তবে বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন পরদিন রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

    ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির দৃষ্টিগোচর হয়েছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫ অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদন ছাড়া কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ। এসব বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

    নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরিত ওই চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

    চিঠিতে নির্বাচন কমিশন আরও জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

    এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান জানান। তাঁর ওই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

    এছাড়া চলতি বছরের ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়ার অভিযোগে একই প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছিল ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…