এইমাত্র
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • অনেকেই প্রত্যেক জেলায় জেলায় গিয়ে ভুল বলছেন: আসিফ মাহমুদ
  • পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ
  • কুমিল্লায় ৯৩৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • ৪ উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ফিচার

    আজ প্রপোজ ডে, মনের কথা জানানোর সেরা কিছু উপায়

    ফিচার ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
    ফিচার ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

    আজ প্রপোজ ডে, মনের কথা জানানোর সেরা কিছু উপায়

    ফিচার ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
    ছবি: সংগৃহীত

    ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন আজ। অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। যারা তাদের সম্পর্ককে নতুন নাম দিতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে আপনি চাইলে নিজের মনের কথাটি আপনার পছন্দের মানুষকে বলে দিতে পারেন। 

    প্রপোজ ডে-র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে যুক্ত, যা প্রেম এবং রোমান্স উদযাপনের জন্য পরিচিত। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিত। 

    তবে মনে সংশয় কাজ করছে কীভাবে বলবেন? তবে চলুন জেনে নিই কীভাবে প্রিয় মানুষটিকে নিজের মনের কথা বা প্রপোজ করা যায় সে সম্পর্কে-

    গান গেয়ে প্রপোজ: মনের ভাব সহজেই প্রকাশ করা যায় গানের মাধ্যমে। আর আপনি যখন প্রিয় মানুষটির সাথে কথা বলতে চাইছেন সেক্ষেত্রে গান উত্তম উপায়। এতে আপনার সঙ্গী সহজেই আপনার কথা বুঝে যাবে। আর গানটি যদি আপনি নিজে লিখে শোনান তাহলে-তো কথায় নেই। এক কথায় আপনি আপনার গানের মাধ্যমে প্রিয় মানুষটিকে স্পেশাল ফিল করাতে পারলেই আপনার কাজ হয়ে যাবে।

    চিঠি কিংবা কবিতা: নিজের মনের ভাবগুলো লিখে প্রিয় মানুষটিকে দিন। লেখার সময় নিজে যা ভাবেন, তাই লিখুন। অন্যের লেখা কপি করবেন না। এতে করে আপনার প্রিয় মানুষটির আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। খুব বেশি লিখতে না পারলে ৪ লাইনের একটি কবিতা তাকে উপহার দিতে পারেন। এতে আপনার প্রিয় মানুষটিকে বলাও হয়ে যাবে। 

    বইয়ের মাধ্যমে ভালোবাসা প্রকাশ: আপনার ভালবাসার মানুষটি যদি সাহিত্যিপ্রেমী হয়ে থাকে তবে এই কৌশল আপনার জন্য খুব কার্যকরী হবে। তাকে কোনো একটি ভালোবাসার বই উপহার দিন, তবে বইয়ে নিজ হাতে দুই লাইনে আবেগের কথাগুলো লিখে দেন। অথবা চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচন্ড অবাক ও খুশি হয়ে উঠবে।

    স্মৃতিচারণের মাঝে প্রপোজ: আপনাদের নিজেদের স্মৃতিগুলোকে সংগ্রহ করুন। তা হতে পারে কোনো ছবি বা অন্য যেকোনো স্মৃতি। এরপর তা সুন্দরভাবে একটি বাক্সের ভিতরে রাখুন। প্রতিটি ছবির পিছনে একটি নোট লিখুন এবং সর্বশেষ নোটটিতে তাকে প্রপোজ করে ফেলুন।

    ক্যান্ডেল লাইট ডিনার: প্রিয় মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যান। সেখানে মোমবাতির আলো-আধারিতে নিজের মনের কথাটি বলে ফেলুন। রোমান্টিক পরিবেশে আপনাকে না করতে পারবে না।

    অনলাইন প্রপোজ: আপনার প্রিয় মানুষটি যদি টেক নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সে উপায়েই প্রপোজ করুন। তিনি পছন্দ না করে থাকতে পারবে না। নিজেদের জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট ব্যবহার করুন। এতে আপনাদের মধ্যে কথা বলা আরও সহজ হয়ে যাবে।

    আংটি: অনেকদিন সময় নিয়েছেন, তবে আজ একটি আংটি নিয়ে গিয়ে সাহস করে বলেই ফেলুন ভালোবাসার কথা। সুন্দর একটি আংটি নির্বাচন করে প্রিয়জনকে প্রশ্ন করতে পারেন, সে আংটি-টি পরতে রাজি আছে কি-না?

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…