এইমাত্র
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • অনেকেই প্রত্যেক জেলায় জেলায় গিয়ে ভুল বলছেন: আসিফ মাহমুদ
  • পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ
  • কুমিল্লায় ৯৩৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • ৪ উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম
    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম

    তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম

    কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাটসংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় যৌথ বাহিনী অভিযান চালায়।

    অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচটি স্টানগান, চারটি থানায় ব্যবহৃত লোডার বা কার্তুজ, তিনটি তাজা পিস্তলের অ্যামুনিশন, আটটি পিস্তলের খালি অ্যামুনিশন এবং একটি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেও ধারণা করা হচ্ছে।

    অভিযানটি তিতাস আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…