এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুর-৪

    দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

    দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

    দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াত ইসলামীর 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ। নিজ এলাকায় গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

    হাফিজ উল্যাহ আরও বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান..? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করব, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আমাদের দ্বারা দুর্নীতি হবে না। 
    এবং আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন। আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তারা গুনাহগার হবেন। ওরা ভোট দেয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মারি খাবে, প্রজেক্টের টাকা মারি খাবে এটা হইলো তাদের কাজ। 

    দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সমালোচনার ঝড় দেখা যাচ্ছে। ইমরান হোসেন শাকিল লিখেন-দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত! না দিলে গুনাহ্ হবে -জামায়াত প্রার্থী এআর হাফিজ উল্লাহ (নাউজুবিল্লাহ্)। শাহ আলম সম্রাট লিখেন, দাঁড়ি পাল্লার এম পি প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে বলে নিশ্চিত জান্নাত দিবে, নাউজুবিল্লাহ।  

    মো. মাইন উদ্দীন লিখেন-তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁয়া দিচ্ছে। হাফিজ ভাই এভাবে আর কত আপনারা মানুষকে ধোকা দিবেন.? হাফিজ ভাই আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আমার প্রথম ভোট আমি আপনাকে দিব, দাঁড়ি পাল্লায় দিব।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…